পাকিস্তানের করাচি বিমানবন্দরে সন্ত্রাসী
হামলার মূল পরিকল্পনাকারী নিহত হয়েছে বলে খবর পওয়া গেছে। একটি সামরিক
সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন এ খবর দিয়েছে।
আজ (রোববার) সকালে পাকিস্তানের উত্তর
ওয়াজিরিস্তানে ব্যাপক বোমা হামলায় আবু আব্দুর রহমান আল মানি নিহত হয়। পাক
সেনা ও বিমানবাহিনী যৌথভাবে জঙ্গিবিমান দিয়ে ওই এলাকায় বোমা হামলা চালায়।
আজকের হামলায় পূর্ব তুর্কিস্তান ইসলামিক
মুভমেন্ট বা ইটিআইএম’র বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে। এ হামলাকে তালেবান
সন্ত্রাসীদের জন্য মারাত্মক বিপর্যয় বলে মনে করা হচ্ছে। বিমান হামলায়
ওয়াজিরিস্তানের দেগান ও দাত্তাখেল এলাকায় সন্ত্রাসীদের কয়েকটি গোপন
আস্তানাও ধ্বংস হয়েছে।
সামরিক সূত্রগুলো নিশ্চিত করে বলেছে, এসব
আস্তানায় স্থানীয় ও বিদেশি বহু সন্ত্রাসী ছিল যাদের সঙ্গে করাচি
বিমানবন্দরে হামলার সম্পর্ক রয়েছে।
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

No comments:
Post a Comment