est image Test image Test image est image Test image Test image est image Test image Test image est image Test image Test image est image Test image Test image est image Test image Test image est image Test image Test image est image Test image Test image est image Test image Test image est image Test image Test image est image Test image Test image est image Test image Test image est image Test image Test image est image Test image Test image est image Test image Test image est image Test image Test image est image Test image Test image est image Test image Test image est image Test image Test image est image Test image Test image est image Test image Test image est image Test image Test image est image Test image Test image est image Test image Test image est image Test image Test image est image Test image Test imagevvvvvvvvv
Showing posts with label asia. Show all posts
Showing posts with label asia. Show all posts
Test image
Test image Test image Test image Test imageTest
imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest
imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest imageTest image

I am a Computer Engineer & Analyzer.
নারী ও শিশুসহ ১৫ ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করল,তালেবান জঙ্গিরা
আফগানিস্তানের সন্দেহভাজন তালেবান
সন্ত্রাসীরা তিন নারী ও এক শিশুসহ ১৫ বেসামরিক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা
করেছে। মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশে আজ (শুক্রবার) এ হত্যাকাণ্ড ঘটে বলে
প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন।
তিনি জানান, তালেবানরা একটি মহাসড়ক থেকে
দু’টি গাড়ি থামিয়ে এর ১৬ যাত্রীকে লাইনে দাঁড় করায়। এরপর ঠাণ্ডা মাথায়
তাদের মাথা ও বুকে গুলি করে হত্যা করে। তবে এর মধ্যে এক ব্যক্তি পালিয়ে
আসতে সক্ষম হয়; তবে কীভাবে সে পালিয়ে গেল তা জানানো হয় নি।
তালেবানের পক্ষ থেকে এ ঘটনার দায় স্বীকার
করা হয় নি। যেসব হামলায় বেসামরিক নাগরিক নিহত হয় সাধারণভাবে তার বেশিরভাগই
অস্বীকার করে তালেবান। এর আগে বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে
অজ্ঞাত বন্দুকধারীরা ফিনল্যান্ডের দুই নারী ত্রাণকর্মীকে হত্যা করে। এ
ছাড়া, একইদিন তাখার প্রদেশে এক আত্মঘাতী মোটরসাইকেল আরোহীর হামলায় ছয়
বেসামরিক ব্যক্তি নিহত ও অপর ২০ জনেরও বেশি আহত হয়েছে। আসন্ন ঈদুল ফিতরের
একটি পাইকারি মার্কেটে এ হামলা চালানো হয়।
সুত্র : রেডিও তেহরান
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
চীনের আপত্তি উপেক্ষা: ভারত, আমেরিকা ও জাপানের নৌ মহড়া
ভারত আমেরিকা ও জাপানের নৌবাহিনী আজ (বৃহস্পতিবার) প্রশান্ত মহাসাগরে ত্রিদেশীয় নৌ মহড়া ‘মালাবার’ শুরু করছে।
চীনের আপত্তি উপেক্ষা করে পূর্ব চীন
সাগরের উত্তর-পূর্বাঞ্চলে জটিল এই নৌ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাপান ও
মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে দক্ষতা পরীক্ষা করার জন্য মহড়ায় রিয়ার
অ্যাডমিরাল অতুল কুমারের জেইনের নেতৃত্বে তিনটি রণতরী পাঠিয়েছে ভারত।
এ রণ মহড়ায় যে সব মার্কিন যুদ্ধজাহাজ
অংশগ্রহণ করছে তার মধ্যে অত্যাধুনিক বিমানবাহী জাহাজ ইউএসএস জর্জ ওয়াশিংটন,
ডেস্ট্রয়ার ইউএসএস শিলহ, জন এস ম্যাককেইন এবং পরমাণু ডুবোজাহাজ ইউএসএস
কলম্বাস রয়েছে। নৌ মহড়ায় জাপানের রণতরী জেএম কুরমা এবং জেএস আশিগাড়ারার
পাশাপাশি উভচর বিমান ইউএস-২আই শিনমাওয়া অংশ নেবে।
এ মহড়ার বন্দর পর্ব অনুষ্ঠিত হবে জাপানের সিসিবো নগরীতে এবং সাগর অনুশীলনের পর্ব অনুষ্ঠিত হবে প্রশান্ত মহাসাগারের উন্মুক্ত অংশে।
১৯৯২ সাল থেকে ‘মালাবার’ মহড়ায় অংশ নিচ্ছে
ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। চীনের উপেক্ষা অবজ্ঞা করে ২০০৭ সালে
প্রশান্ত মহাসাগরের এ মহড়ায় অংশগ্রহণ করে জাপান, অস্ট্রেলিয়া এবং
সিঙ্গাপুর।
সুত্র : রেডিও তেহরান
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
ধোনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদালতের
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল অন্ধ্রপ্রদেশের একটি আদালত। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে তিন তিন বার অনন্তপুরের ওই আদালত ধোনিকে হাজিরা দেওয়ার জন্য সমন দিয়েছিল। কিন্তু ধোনি আদালতে হাজিরা দেননি। এরপরই বিচারক ধোনিকে আগামী ১৬ জুলাই আদালতে পেশ করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে।
একটি ম্যাগাজিনের কভারে প্রকাশিত ধোনির একটি ছবির বিরুদ্ধে আপত্তি জানিয়ে বিশ্ব হিন্দু পরিষদের স্থানীয় এক নেতা গত ফেব্রুয়ারি মাসে আদালতে একটি পিটিশন দায়ের করেন। বিজনেস টুডে-র ২০১৩-র এপ্রিল সংখ্যায় ভগবান বিষ্ণুর বেশে ধোনির একটি ছবি প্রকাশিত হয়। ওই ছবিতে ধোনির হাতে ছিল জুতো সহ বিভিন্ন কোম্পানির পণ্য। আদালতে দায়ের করা পিটিশনে ওই ভিএইচপি নেতা অভিযোগ করেন যে, এক হিন্দু দেবতার অবমানণা করে ওই ছবির মাধ্যমে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে।ধোনির বিরুদ্ধে একই ধরনের পিটিশন দিল্লি,পুনে ও অন্যান্য কয়েকটি শহরেও দায়ের করা হয়েছে।
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
I am a Computer Engineer & Analyzer.
শিনজিয়াং –এ পুলিশের গুলিতে ১৩ নিহত: বোমা হামলার অভিযোগ
পশ্চিম চীনের শিনজিয়াং প্রদেশে আজ(শনিবার) পুলিশের গুলিতে ১৩ ব্যক্তি নিহত
হয়েছে। পুলিশের একটি ভবনে বোমা হামলার চেষ্টার সঙ্গে এ সব ব্যক্তি জড়িত ছিল
বলে চীনা আঞ্চলিক সরকারের ওয়েব সাইট দাবি করা হয়েছে।
চীনের সরকারি
তিয়ানশান ওয়েব সাইটে বলা হয়েছে, আজ কয়েকজন ‘ঠগ’ শিনজিয়াং-এর কাশগার অঞ্চলের
কাগিলিক এলাকার একটি গণ নিরাপত্তা ভবনে গাড়ি নিয়ে হামলা করে এবং বিস্ফোরণ
ঘটায় । পুলিশের গুলিতে ১৩ ‘ঠগ’ নিহত হয়েছে বলে এ বিবৃতিতে উল্লেখ করা হয়। এ
ঘটনায় তিন পুলিশ আহত হওয়ার কথা স্বীকার করা হলেও হামলার বিস্তারিত বিবরণ
দেয়া হয়নি। হামলাকারীরা এক বা একাধিক গাড়ি ব্যবহার করেছিল কিনা সে
সম্পর্কেও পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায় নি।
চীনের পশ্চিমাঞ্চলীয়
খনিজ সম্পদ সমৃদ্ধ অঞ্চল শিনজিয়াং-এ প্রধানত তুর্কি ভাষাভাষী উইঘর
মুসলমানরা বসবাস করেন। সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলে মারাত্মক কিছু
সংঘর্ষের ঘটনা ঘটেছে। চীনের সংখ্যাগুরু হানদের হাতে নানা নির্যাতন ও
নিপীড়নের শিকার হচ্ছেন বলে উইঘর মুসলমানরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন।
চীনা
কর্তৃপক্ষ প্রতি বছরের মত এ বছরও নানা অজুহাতে শিনজিয়াং অঞ্চলের উইঘর
মুসলমানদের জন্য রোজা রাখা নিষিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বলে খবর
প্রচারিত হওয়ার পরই পুলিশের গুলিতে ১৩ ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটল। ২০১২
সালেও অফিস-আদালতের কর্মী ও ছাত্রদের জন্য রোজা রাখা নিষিদ্ধ করেছিল চীনা
কর্তৃপক্ষ।
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
তালেবান বিরোধী অভিযান: নিহত ২৩২, বোমা তৈরির কারখানা ধ্বংস
পাকিস্তানের উপজাতি অধ্যুষিত
ওয়াজিরিস্তানে উগ্র তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক বাহিনীর ‘জারবে আযব’
অভিযান অব্যাহত রয়েছে। করাচি বিমানবন্দরে হামলার এক সপ্তাহ পর পাক সামরিক
বাহিনী এ অভিযান শুরু করেছে এবং আগামী কয়েকদিনের মধ্যে স্থল বাহিনীর হামলা
জোরদার হতে পারে।
এ পর্যন্ত সেখানে ২৩২ সন্দেহভাজন তালেবান
সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া, অভিযানে আট সেনা নিহত এবং সাতজন আহত হয়েছে।
এসব অভিযান চালানোর সময় তালেবানদের ২০টি আস্তানা এবং পাহাড়ি এলাকায় দু’টি
গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র ও একটি বোমা তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে।
সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, মিরামশাহ ও
মির আলী এলাকায় অভিযান চলছে এবং তালেবান সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে
যাওয়ার চেষ্টা করলেও তা সম্ভব হয় নি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্য
অনুযায়ী, সন্ত্রাসীদের পালিয়ে যাওয়া ঠেকাতে উত্তর ওয়াজিরিস্তানের পুরোটাই
ঘিরে ফেলা হয়েছে। অভিযানে মোতায়েন করা হয়েছে সেনা, ট্যাংক ও বিমান।
এ পর্যন্ত ওয়াজিরিস্তান থেকে ঘর-বাড়ি
ছাড়তে বাধ্য হয়েছে ৭,০৩১টি পরিবার যার মোট সদস্য সংখ্যা প্রায় এক লাখ। আজ
হচ্ছে ওই এলাকা থেকে সরে যাওয়ার শেষ দিন।
এদিকে, তালেবান নেতা হাফিজ গুল বাহাদুর
আত্মরক্ষামূলক যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন। গতকাল তিনি বলেছেন, আজ
(শুক্রবার) থেকে তার অনুগতরা এ যুদ্ধ শুরু করবে। তার মুখপাত্র আহমাদুল্লাহ
আহমাদি বলেন, তারা পাকিস্তান তেহরিকে তালেবান বা টিটিপি’র অংশ নন;
শুধুমাত্র ক্ষয়ক্ষতি এড়াতে তারা আত্মরক্ষামূলক যুদ্ধ চালাবেন
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের নৌকা ডুবে নিহত ৫, নিখোঁজ ৩২
মালয়েশিয়ার পশ্চিম উপকূলে ইন্দোনেশিয়ার অবৈধ অভিবাসীদের বহনকারী একটি
নৌকা ডুবে অন্তত ৫ জন নিহত হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও ৩২ জন। গতরাতে এ
নৌকাডুবির ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ৬০ জন সাঁতরে পাড়ে উঠতে পেরেছেন। মালয়েশিয়ার কর্মকর্তারা
জানিয়েছেন, নৌকাটি সমুদ্রযাত্রার জন্য উপযুক্ত ছিল না। এরপরও নৌকাটিতে
অতিরিক্ত যাত্রী তোলা হয়েছিল। ইন্দোনেশিয়ার ওই অভিবাসীরা মালয়েশিয়ায়
অবৈধভাবে কাজ করছিলেন বলে দেশটির কর্মকর্তারা দাবি করেছেন। পবিত্র রমজান
উপলক্ষে তারা নৌকায় চড়ে সমুদ্রপথে দেশে ফিরছিলেন।
মালয়েশিয়ার কর্মকর্তারা বলেছেন, যে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে,
তাদের মধ্যে একজন মহিলাও রয়েছে। নিখোঁজ ৩২ জনকে উদ্ধারে অভিযান চলছে।
নিখোঁজ ব্যক্তিরা উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে মালয়েশিয়া ঘোষণা
করেছে।
(রেডিও তেহরান)
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
উত্তর ওয়াজিরিস্তানে এক মাসে তৃতীয় ড্রোন হামলা: নিহত ৬
পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ এলাকায়
আজ(বুধবার) মার্কিন ড্রোন হামলায় অন্তত ৬ ব্যক্তি নিহত হয়েছে। দেশি-বিদেশি
সন্ত্রাসীদের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী যখন সেনা অভিযান চালাচ্ছে তখন
ড্রোন হামলা চালান হলো। গোয়েন্দাসূত্রগুলো বলছে, মিরানশাহের দরগাহ্ মান্ডি
গ্রামের একটি বাড়ির চত্বরে ড্রোন থেকে ছোঁড়া ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত
হেনেছে। নিহতদের পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায় নি।
উত্তর ওয়াজিরিস্তানে চলতি মাসে এ নিয়ে তৃতীয় দফা ড্রোন হামলা হলো। এর আগের দু’টো হামলায় অন্তত ১৬ ব্যক্তি নিহত হয়েছে।
এদিকে,
পাকিস্তানের বন্দর নগরী করাচির আন্তর্জাতিক বিমান বন্দরে তালেবান হামলার
এক সপ্তাহের মধ্যেই উত্তর ওয়াজিরিস্তানে জারবে আজব নামের সেনা অভিযান শুরু
হয়। তালেবানসহ অন্যান্য জঙ্গিদের বিরুদ্ধে এ অভিযানে ব্যাপক সংখ্যক সেনা,
ট্যাংক এবং জঙ্গি বিমান অংশ নিয়েছে।
রেডিও তেহরান
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
দিল্লিতে পানি-বিদ্যুৎ সংকট চরমে: মোদীকে ২৪ ঘণ্টা সময় দিল কংগ্রেস
আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের রাজধানী নয়াদিল্লির বিদ্যুৎ ও পানি সংকটের সমাধান না হলে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করার হুমকি দিয়েছে কংগ্রেস।
আজ (মঙ্গলবার) সকালে দিল্লিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অরবিন্দ সিং লাভলি, প্রবীণ নেতা জগদীশ টাইটলার ও মুকেশ শর্মার নেতৃত্বে বিক্ষোভে করেন কংগ্রেস কর্মীরা। পতপারগঞ্জ ও দিলশাদ গার্ডেন এলাকায় পোড়ানো হয় বিজেপি ও আম আদমি পার্টির নেতাদের কুশপুত্তলিকা। এ সময় পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের সংঘর্ষ বাধে। বেশ কয়েক ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতারা।
দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র মুকেশ শর্মা বলেন, ‘কেন্দ্রীয় সরকারকে চরম হুঁশিয়ারি দেয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সংকট না কাটলে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করা হবে।’
কংগ্রেসের অভিযোগ, বিদ্যুৎ সংস্থাগুলোর সঙ্গে আঁতাত রয়েছে বিজেপি-আপের। বেসরকারি বিদ্যুৎ সংস্থাগুলোর প্রতি নরম মনোভাব পোষণ করে বিজেপি সরকার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নির্বাচনি বক্তব্যে আট বছরের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার ঘোষণা করেন। অথচ ক্ষমতায় আসার পর খোদ রাজধানী দিল্লিতে ত্রাহি ত্রাহি অবস্থা। বিদ্যুতের ঘাটতি সামাল দিতে হিমশিম খাচ্ছে মোদী সরকার।
গত কয়েক দিন ধরেই প্রচণ্ড গরমে নাজেহাল দিল্লিবাসী। তাপমাত্রা উঠে গেছে ৪৫ ডিগ্রির উপরে। তার উপরে দিনে ঘন ঘন বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজধানীর অনেক প্রান্তে বিদ্যুৎ থাকছে না রাতেও।
পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এক সপ্তাহ আগে বিদ্যুৎমন্ত্রী পীযূষ গয়ালকে নির্দেশ দিয়েছেন মোদী। পীযূষ দুই দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিলেও এখন বলছেন, এ ধরনের সঙ্কট মোকাবিলা করার জন্য যে পরিকাঠামো প্রয়োজন, সেটি করেনি আগের সরকার।
পীযূষ বলেন, "নতুন সরকার সবেমাত্র এসেছে। গ্রিডগুলো পুরনো হয়ে গিয়েছে। সরবরাহ লাইনগুলো ট্রিপ করে যাচ্ছে। পর্যাপ্ত পরিকাঠামোও নেই। ফলে এই সরকারকে দোষ দেয়া যায় না।
(রেডিও তেহরান)
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
শ্রীলঙ্কায় রাতভর সংঘর্ষ: বৌদ্ধদের হামলায় ৩ মুসলিম নিহত
শ্রীলঙ্কায় চরমপন্থি বৌদ্ধদের হামলায় অন্তত তিন মুসলিম নিহত হয়েছে। গতকাল (রোববার) শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে রাতভর বৌদ্ধরা এ হামলা চালায়।
আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা যাচ্ছে- আলুথগামা শহরের একটি মসজিদের কাছে উগ্রবাদী বৌদ্ধদের গুলিতে ওই তিন ব্যক্তি নিহত হন। গত কয়েক বছরের মধ্যে গতরাতের সংঘর্ষকে শ্রীলঙ্কার জন্য সবচেয়ে রক্তক্ষয়ী ও বড় সাম্প্রদায়িক দাঙ্গা বলে মনে করা হচ্ছে।
শ্রীলঙ্কার আইন ও বিচারমন্ত্রী রউফ হাকিম জানিয়েছেন, হামলায় ৭৮ জন মারাত্মকভাবে আহত হয়েছে। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ব্যর্থতাকে দায়ী করেছেন। এছাড়া, স্থানীয় কর্তৃপক্ষ মুসলমানদের ওপর বৌদ্ধদেরকে হামলার সুযোগ করে দিয়েছে বলেও রউফ হাকিম অভিযোগ করেন।
আলুথগামা ও পাশের বেরুওয়ালা শহরে কারফিউ জারি করা হয়েছে। বৌদ্ধ অধ্যুষিত শ্রীলঙ্কার মোট জনসংখ্যার শতকরা ১০ ভাগ হচ্ছে মুসলমান।
-রেডিও তেহরান
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
করাচি বিমানবন্দর হামলার মূল পরিকল্পনাকারী নিহত
পাকিস্তানের করাচি বিমানবন্দরে সন্ত্রাসী
হামলার মূল পরিকল্পনাকারী নিহত হয়েছে বলে খবর পওয়া গেছে। একটি সামরিক
সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন এ খবর দিয়েছে।
আজ (রোববার) সকালে পাকিস্তানের উত্তর
ওয়াজিরিস্তানে ব্যাপক বোমা হামলায় আবু আব্দুর রহমান আল মানি নিহত হয়। পাক
সেনা ও বিমানবাহিনী যৌথভাবে জঙ্গিবিমান দিয়ে ওই এলাকায় বোমা হামলা চালায়।
আজকের হামলায় পূর্ব তুর্কিস্তান ইসলামিক
মুভমেন্ট বা ইটিআইএম’র বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে। এ হামলাকে তালেবান
সন্ত্রাসীদের জন্য মারাত্মক বিপর্যয় বলে মনে করা হচ্ছে। বিমান হামলায়
ওয়াজিরিস্তানের দেগান ও দাত্তাখেল এলাকায় সন্ত্রাসীদের কয়েকটি গোপন
আস্তানাও ধ্বংস হয়েছে।
সামরিক সূত্রগুলো নিশ্চিত করে বলেছে, এসব
আস্তানায় স্থানীয় ও বিদেশি বহু সন্ত্রাসী ছিল যাদের সঙ্গে করাচি
বিমানবন্দরে হামলার সম্পর্ক রয়েছে।
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
ভারতের সমর সজ্জা
বিশ্বে সামরিক ব্যয়ের পরিমাণ বিবেচনায় ভারতের অবস্থান নবম। আর অস্ত্র আমদানিকারক দেশগুলোর মধ্যে দেশটি আছে এক নম্বরে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) সম্প্রতি যে তথ্য-উপাত্ত প্রকাশ করেছে তাতে এমনটিই উল্লেখ রয়েছে। গত ১৪ এপ্রিলে এসআইপিআরআই এই তথ্য-পরিসংখ্যান প্রকাশ করে। আন্তর্জাতিক অস্ত্র স্থানান্তর প্রবণতা সম্পর্কিত যে তথ্য-পরিসংখ্যান তুলে ধরা হয় সে মতে, ২০০৯-১৩ সময়ে ভারত বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে আবির্ভূত হয়। উল্লেখ্য, এসআইপিআরআই আন্তর্জাতিক দ্বন্দ্ব, অস্ত্রসজ্জা, অস্ত্র নিয়ন্ত্রণ ও অস্ত্র নিরোধ সম্পর্কিত গবেষণায় নিয়োজিত একটি সুখ্যাত প্রতিষ্ঠান।
অস্ত্র ব্যয় ও স্থানান্তর
এসআইপিআরআইর প্রকাশিত তথ্যমতে, ২০১৩ বিশ্বে গ্রস ডমেস্টিক প্রোডাক্টের তথা জিডিপির ২.৪ শতাংশ খরচ হয়ে যায় সামরিক খাতে। প্রকৃত প্রস্তাবে এই হার ২০১২ সালের চেয়ে ১.৯ শতাংশ তম। আর বিশ্বের সামরিক খাতের এই খরচের মোট পরিমাণ ১.৭৫ ট্রিুলয়ন ডলার। পশ্চিমা দেশগুলোতে সামরিক ব্যয় কমে যাওয়া অব্যাহত আছে। এই ব্যয় কমানোর ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু বিশ্বের সব অঞ্চলে সামরিক ব্যয় বেড়েছে। আসলে যুক্তরাষ্ট্র বাদ দিলে বাকি বিশ্বে সামরিক ব্যয় বেড়েছে ১.৮ শতাংশ। ২০০৯-১৩ সময়ে ২০০৪-০৯ সময়ের চেয়ে প্রধান প্রধান অস্ত্রের স্থানান্তর বেড়েছে ১৪ শতাংশ। ২০০৯-১৩ সময়ে সবচেয়ে বড় অস্ত্র রফতানিকারক পাঁচটি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি, চীন ও ফ্রান্স। আর এই সময়ে সবচেয়ে বড় পাঁচটি অস্ত্র আমদানিকারক দেশ হচ্ছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব।
ভারতের আমদানিনির্ভরতা
ভারত তার অস্ত্র আমদানির পরিধি ক্রমেই বাড়িয়েই চলেছে। কারণ ভারত মনে করে তাদের দেশটি প্রতিবেশী চীন ও পাকিস্তানের সামরিক হামলার শিকারে পরিণত হতে পারে। আর এ দু’টি দেশই সামরিক দিক থেকে সুসজ্জিত। তা ছাড়া দেশটি নিজেদের তৈরি অস্ত্র দিয়ে নিজেকে সামরিকভাবে সুসজ্জিত করতে ব্যর্থ হয়েছে। এর ফলে তাদের অস্ত্র চাহিদা মেটাতে বিদেশী অস্ত্র উৎপাদকের ওপর নির্ভর করতে হচ্ছে।
ভারত আশা করছে, আগামী কয়েক বছরে অস্ত্র কেনার পেছনে ১০ হাজার কোটি ডলারেরও বেশি খরচ করবে। দেশটি এরই মধ্যে বেশ কয়েকটি অস্ত্র ক্রয়চুক্তি স্বাক্ষর করেছে। তবে বেশ কয়েকটি চুক্তি নিয়ে এরই মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। মজার ব্যাপার হলো, ভারতীয় অস্ত্র আমদানির পরিমাণে যুক্তরাষ্ট্রের অংশের পরিমাণ ক্রমেই বেড়েই চলেছে, যদিও রাশিয়াই ভারতের মূল অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবেই রয়ে গেছে।
চীনের পরই ভারতের রয়েছে দ্বিতীয় বৃহত্তম স্ট্যান্ডিং আর্মি। এর প্রতিরক্ষা বাজেটের একটা বড় অংশ খরচ হয় সার্ভিসিং রেভিনিউ এক্সপেন্ডিচারের পেছনে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অভিমত, মূলধন খরচ মূলত চলে যায় সেনাবাহিনীর আধুনিকায়নের চাহিদা মেটাতে গিয়ে। ভারতের সেনাবাহিনীর আধুনিকায়ন পরিস্থিতি এখনো প্রত্যাশিত পর্যায়ে নেই।
চীনের উত্থান
এশিয়া ওসেনিয়া অঞ্চলে ২০১৩ সালে সামরিক ব্যয় বেড়েছে ৩.৬ শতাংশ। এ ব্যয় এরই মধ্যে পৌঁছে গেছে ৪০,৭০০ কোটি ডলারে। এই অঞ্চল দু’টিতে এই সামরিক ব্যয় বেড়েছে মূলত চীনের সামরিক ব্যয় ৭.৪ শতাংশ বেড়ে যাওয়ার ফলে। দেশটির বছরে সামরিক ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৮,৮০০ কোটি ডলার।
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
ওয়াজিরিস্তানে গত ২৪ ঘন্টার ঘাতক ড্রোন হামলায় ১৬ জন নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি
অধ্যুষিত এলাকায় মার্কিন ড্রোন হামলায় অন্তত ১০ ব্যক্তি নিহত হয়েছে। একই
এলাকায় একই ধরনের আরেক হামলায় অন্তত ছয়জন নিহত হওয়ার কয়েক ঘন্টা পর দ্বিতীয়
হামলা চালানো হয়।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, উত্তর
ওয়াজিরিস্তানের ডান্ডে ডারপা খেল গ্রামে আজ (বৃহস্পতিবার) ভোরে ড্রোন থেকে
চারটি বাড়ির ওপর আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন সেনারা। এতে
কমপক্ষে ১০ ব্যক্তি নিহত হয়।
এর আগে গতরাতে উত্তর ওয়াজিরিস্তানের
প্রধান শহর মিরানশাহ থেকে প্রায় ১০ কিলোমিটার পশ্চিমে দরগাহ মান্ডি গ্রামে
একটি গাড়ি ও একটি বাড়ির ওপর ড্রোন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্য
ছয়জন প্রাণ হারায়।
সাম্রাজ্যবাদী আমেরিকা গত সাত বছর ধরে
পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে পাইলটবিহীন বিমান বা ড্রোন দিয়ে
নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে। ওয়াশিংটন দাবি করছে, তারা জঙ্গি আস্তানাগুলোতে
হামলা চালায়। কিন্তু হতাহতদের পরিসংখ্যান বলছে, জাতিসংঘের অনুমোদনবিহীন এসব
হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক।
সুত্র : (রেডিও তেহরান)
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
ভারত-বাংলাদেশ সীমান্তে সেনাদের সতর্ক থাকতে বললেন বিএসএফ ডিজি
ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের মহাপরিচালক (ডিজি) ডি কে পাঠক ভবিষ্যতে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করতে সেনাদের সতর্ক থাকতে এবং সীমান্তের কাছাকাছি থাকা লোকজনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে তার কমান্ডার ও শীর্ষ কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন। সোমবার বিএসএফের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা এ খবর প্রকাশ করেছে। রোববার আগরতলায় শীর্ষ কর্মকর্তা, সেক্টর ও ব্যাটালিয়ন কমান্ডারদের সাথে এক বৈঠকে বিএসএফ প্রধান সীমান্তজুড়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন। সীমান্তে সামপ্রতিক কিছু ঘটনার প্রেক্ষাপটে ত্রিপুর সফর করেন।
ত্রিপুরা সীমান্তে সীমান্ত বাহিনী এবং গ্রামবাসীর মধ্যে এক সংঘর্ষে বিএসএফ সদস্য সন্দ্বীপ কুমার (২৮) ও গ্রামবাসী ইসমাইল মিয়া (৭০) নিহত হন। শুক্রবার রাতে আখাউড়া চেকপোস্টের কাছে সংঘটিত ওই ঘটনায় ১১ জন আহত হন। ত্রিপুরা সরকার ওই ঘটনার তদন্তে ম্যাজিস্ট্রেট পর্যায়ের কমিটি গঠন করেছে। বিএসএফ প্রধানের উদ্ধৃতি দিয়ে বাহিনীটির ডিআইজি ভাস্কর রাওয়াত বার্তা সংস্থা আইএএনএসকে বলেন, ‘বিএসএফ ডিজি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জওয়ান ও অন্যান্য মাঠ কর্মকর্তাকে সতর্ক করতে সেক্টর ও ব্যাটালিয়ন কমান্ডাদের নির্দেশ দিয়েছেন। বাহিনীর অগ্রাধিকার হবে বিএসএফ ও জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা।
শুক্রবারের সংঘর্ষের পর শনিবার মুসলিম সংগঠনগুলো বিক্ষোভ মিছিল করেছে। ত্রিপুরা সীমান্তের বিএসএফ আইজি বি এন শর্মা মুসলিম সংগঠনগুলোর নেতাদের সাথে সাক্ষাত করে তাদেরকে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস দিয়েছেন।
বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্তের ২৫ থেকে ৩০ শতাংশে এখনও বেড়া দেয়া হয়নি।
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
করাচি বিমানবন্দরের কোল্ড স্টোরেজ থেকে আরো ৭ লাশ উদ্ধার
পাকিস্তানের করাচি বিমানবন্দরের কোল্ড স্টোরেজ থেকে সাতটি লাশ উদ্ধার করা হয়েছে। আজ (মঙ্গলবার) ভোরের দিকে এসব লাশ উদ্ধার করা হয়।
করাচি বিমানবন্দরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর টানা ২৮ ঘণ্টার তল্লাশি ও উদ্ধার অভিযানের মাথায় এসব লাশ উদ্ধার হলো। কোল্ড স্টোরেজের তিনটি দেয়াল ভেঙে উদ্ধার কর্মীরা লাশগুলো বের করে আনেন। এ কাজে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরাও সহযোগিতা করেছেন। নিহতরা গোলাগুলি থেকে রক্ষা পেতে কোল্ড স্টোরেজের মধ্যে আশ্রয় নিয়েছিল।
এদিকে, সিন্ধু প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ড. সগীর আহমাদ জানিয়েছেন, উদ্ধারের পরপরই ডিএনএ টেস্টের জন্য এসব লাশ দ্রুতগতিতে জিন্নাহ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় বের করার পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। তিনি জানান, লাশগুলো এতটাই পুড়ে গেছে যে চেনার উপায় নেই। সে কারণে তাদের চিহ্নিত করতে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে। ড. আহমাদ জানান, বিমানবন্দর নিরাপত্তা বাহিনীর এক সদস্য এখনো নিখোঁজ রয়েছেন।
(-রেডিও তেহরান)
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
ভারতের হিমাচল প্রদেশে আকস্মিক স্রোতে ভেসে গেল ২৫ শিক্ষার্থী
![]() |
| নিখোঁজ শিক্ষার্থীদের নামের তালিকা দেখাচ্ছেন একজন অভিভাবক |
ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশে
আকস্মিক স্রোতের টানে ২৫ শিক্ষাথী ভেসে গেছে। হিমালয় সংলগ্ন একটি নদীতে
নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে উদ্ধারকর্মীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
গতকাল (রোববার) সন্ধ্যায় দেশটির
দক্ষিণাঞ্চলীয় শহর হায়দ্রাবাদ থেকে আসা শিক্ষার্থীরা যখন বিয়াস নদীর তীরে
দাঁড়িয়ে ছবি তুলছিলেন তখন পাশের একটি বাঁধ ভেঙে যায়। ফলে পানির তীব্র
স্রোত তাদেরকে ভাসিয়ে নিয়ে যায়।
রাজ্য সরকারের পদস্থ কর্মকর্তা পঙ্কজ রাজ
বলেন, আজ (সোমবার) সকালে উদ্ধারকর্মীরা নদীতে তলিয়ে যাওয়া পাঁচ শিক্ষার্থীর
লাশ উদ্ধার করেছে। সেনাবাহিনী, পুলিশ এবং অন্য উদ্ধার কর্মীরা নিখোঁজ
ছাত্রদের উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কলেজের একজন কর্মচারী বলেন, তিনি
ঘটনাস্থলে যান নি; কিন্তু হঠাৎ পানি উঠতে দেখেন এবং শিক্ষার্থীরা বাঁচার
জনা দৌড় দেয়ার আগেই পানির স্রোত তাদের ভাসিয়ে নিয়ে যায়। বেঁচে যাওয়া একজন
ছাত্র বলেন, আমরা দেখলাম দেয়াল সমান উঁচু পানি তাদের উপর আছড়ে পড়ল এবং
মুহূর্তে তারা পানিতে তলিয়ে গেল।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র
সিংসহ শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদ এবং নিখোঁজ শিক্ষার্থীদের মা-বাবা উদ্ধার
তৎপরতা পর্যবেক্ষণ করার জন্য ঘটনাস্থলে ছুটে গেছেন।
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
উত্তরাখন্ডে ছাত্রহত্যা: ১৭ পুলিশের যাবজ্জীবন, ফাঁসি দাবি পরিবারের
ভারতের উত্তরাখন্ড রাজ্যে ২০০৯ সালে ভুয়া
এনকাউন্টারে এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগে ১৭ পুলিশ সদস্যকে যাবজ্জীবন
কারাদণ্ড দেয়া হয়েছে।
আজ (সোমবার) সিবিআই-এর বিশেষ আদালতের
বিচারক জিপিএস মালিক এমবিএ'র ছাত্র রণবীর সিংকে অপহরণের পর ভুয়া
এনকাউণ্টারে হত্যার অপরাধে এ রায় দেন। একইসঙ্গে দোষী সাব্যস্ত সাত জনকে ৫০
হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক।ওই সাত পুলিশ হলেন-
সাব-ইন্সপেক্টর সন্তোষ কুমার জয়সওয়াল, গোপাল দত্ত ভাট, রাজেশ বিসত, নীরজ
কুমার, নীতিন কুমার চৌহান, চান্দের মোহন সিং রাওত ও কনস্টেবল অজিত সিং।
চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডে তারা সরাসরি জড়িত ছিলেন বলে আদালত জানিয়েছে।
এছাড়া, ঘটনার ষড়যন্ত্রে জড়িত থাকার অপরাধে আরও ১০ পুলিশ কর্মীকে
কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছে আদালত।
আদালত জরিমানার টাকা রণবীরের পরিবারকে
দেয়ার নির্দেশ দিয়েছে। তবে, এই রায়ে অসন্তোষ প্রকাশ করে নিহত রণবীরের মা
বলেছেন, তারা চান ছেলের হত্যাকারীদের মৃত্যুদণ্ড চান। এ রায়ের বিরুদ্ধে
উচ্চ আদালতে যাওয়ার কথা ভাবছেন তিনি।
২০০৯ সালের ৩ জুন অপহরণ, ডাকাতিসহ বিভিন্ন
অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ উত্তরাখন্ডে মোহিনি রোড থেকে আটক করা হয়
রণবীর সিংকে। এরপর দেরাদুন উপত্যকায় কথিত বন্দুকযুদ্ধে হত্যা করা তাকে
হত্যা করা হয়।
পরে রণবীরের বাবা রবীন্দ্র সিং অভিযোগ
করেন, তার ছেলে চাকরির সন্ধানে ওই এলাকায় যাওয়ার পর পুলিশ তাকে আটক করে।
পরে তার মরদেহে ২৯টি গুলি পাওয়া যায়। পুলিশ ঘটনাটিকে বন্দুকযুদ্ধ নামে
চালিয়ে দেয়ার চেষ্টা করে।
রণবীরের পরিবার এ ঘটনায় জড়িত অভিযোগে
দেরাদুন পুলিশের ১৮ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করে।প্রথমে তদন্ত শুরু
করে সিআইডি। পরে তদন্ত দেয়া হয় সিবিআই'কে। দীর্ঘ আইনি লড়াইয়ের পরে
অভিযুক্তরা দোষী সাব্যস্ত হয়।
সুত্র : রেডিও তেহরান
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
করাচি বিমানবন্দরে আবার হামলা: টিটিপির দায় স্বীকার
পাকিস্তানের করাচির জিন্নাহ
আন্তর্জাতিক বিমানবন্দর 'জঙ্গিমুক্ত' ঘোষণা দেয়ার পর আজ (সোমবার) সকালে ফের
গোলাগুলির খবর পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে সেখানে নতুন করে অভিযানে
নামে নিরাপত্তা বাহিনী।
দ্য ডন পত্রিকার অনলাইনে
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আজ (সোমবার) সকালে বিমানবন্দরের ভেতরে
নতুন করে গোলাগুলি শুরু হয়। এ সময় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আজকের
গোলাগুলিতে পুলিশের একজন সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গতরাতে ছয় ঘণ্টাব্যাপী
রক্তক্ষয়ী সংঘর্ষের পর আজ সকালে পাকিস্তানের করাচির জিন্নাহ আন্তর্জাতিক
বিমানবন্দর 'জঙ্গিমুক্ত' ঘোষণা করেছিল নিরাপত্তা বাহিনী।
সেনাবাহিনীর মুখপাত্র মেজর
জেনারেল আসিম বাজওয়া জানান, হামলাকারী সব জঙ্গিকে হত্যা করা হয়েছে। তাদের
কাছ থেকে বিভিন্ন ধরনের ভারী অস্ত্র, বোমা, গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
বিমানবন্দরটি এখন পুরোপুরি নিরাপদ।
কিন্তু এ ঘোষণার কয়েক ঘণ্টার
মধ্যেই নতুন করে গোলাগুলির পরিপ্রেক্ষিতে ইসলামাবাদের বেনজির ভুট্টো
আন্তর্জাতিক বিমানবন্দর ও লাহোরে আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে
রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
গতকাল রোববার রাত থেকে শুরু করে
প্রায় ছয় ঘণ্টা ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। এতে ১০
জঙ্গি ও ১০ নিরাপত্তাকর্মীসহ ২৪ জন নিহত হন। নিহতদের মধ্যে বিমানবন্দরে চার
কর্মচারিও রয়েছেন।
সিন্ধু প্রদেশের
স্বাস্থ্যমন্ত্রী সাগীর আহমেদ জানিয়েছেন, সংঘর্ষে ১০ জঙ্গি ছাড়াও ১৪ জন
নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বিমানবন্দর নিরাপত্তা বাহিনীর (এএসএফ)
কর্মী, ইঞ্জিনিয়ার, সিএএ-পিআইএ'র কর্মী এবং একজন পুলিশ কর্মী। ঘটনায় প্রায়
১২ জন গুরুতর আহত হয়েছেন।
এদিকে, করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধঘোষিত তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি।
দেশে ব্যস্ততম বিমানবন্দরে
তারাই হামলা চালিয়েছে বলে সোমবার নিষিদ্ধ সংগঠন ‘তেহরিকে তালেবান
পাকিস্তান’ বা টিটিপি এক বিবৃতিতে জানিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে এক
বিবৃতিতে বলা হয়েছে, "গত বছর মার্কিন বিমান হামলায় তাদের নেতা
হাকিমুল্লাহ মেহসুদ নিহত হন। ওই ঘটনার প্রতিশোধ হিসেবে করাচি বিমানবন্দরে
হামলা চালানো হয়েছে।"
পাকিস্তানের গণমাধ্যমে বলা
হয়েছে, রোববার রাতে ৮ থেকে ১০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ ভারী অস্ত্র
সজ্জিত হয়ে বিমানবন্দরে হামলা চালায়। হঠাৎ করে বোমা-গুলির শব্দে যাত্রীরা
হতভম্ব হয়ে পড়েন। কেঁপে ওঠে বিমানবন্দর চত্বর। সন্ত্রাসীরা বিমানবন্দরের
ভেতরে হ্যান্ড গ্রেনেডেরও বিস্ফোরণ ঘটায়।
জিন্নাহ আন্তর্জাতিক
বিমানবন্দরের পুরনো টার্মিনাল আক্রান্ত হওয়ার পর পরই কাছাকাছির মালির
ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীকে তলব করা হয়। সেনাবাহিনীর সঙ্গে এএসএফ
কম্যান্ডো, আধা সেনা রেঞ্জার্স এবং পুলিশ এয়ারপোর্ট চত্বরকে জঙ্গিমুক্ত
করতে যৌথভাবে অভিযান চালায়। জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে অত্যাধুনিক
মেশিনগান এবং রকেট লঞ্চার। অভিযানের সময় করাচি বিমানবন্দর প্রায় ৬ ঘণ্টা
বন্ধ রাখা হয়। এছাড়া, জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল
করা হয়।
সুত্র : রেডিও তেহরান
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
জাপান থেকে ৮০টি বোমা বানানোর প্লুটোনিয়াম নিখোঁজ
অব্যবহৃত ৬৪০ কেজি প্লুটোনিয়ামের হিসাব
দিতে ব্যর্থ হয়েছে জাপান। ২০১২-২০১৩ সালে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা
বা আইএএইএ’র কাছে দেয়া হিসাবে এ গরমিল দেখা গেছে।
জাপান আণবিক শক্তি কমিশনের এক কর্মকর্তা শনিবার বলেছেন, এ ৬৪০ কেজি প্লুটোনিয়াম একটি বন্ধ পরমাণু চুল্লিতে স্থাপন করা হয়েছিল।
২০১১ সালে পরীক্ষার জন্য
প্লুটোনিয়াম-ইউরেনিয়াম মিশ্রিত অক্সাইড বা এমওএক্স নামের এ জ্বালানি কিয়ুশু
ইলেক্ট্রনিক পাওয়ার কোম্পানির জেন কাই পরমাণু বিদ্যুৎ স্থাপনার তিন নম্বর
চুল্লিতে বসানো হয়েছিল। কিন্তু ফুকুশিমা দুর্ঘটনার দু বছর পর এমওএক্স বের
করে আনা হয়।
২০১২ সালে জাপান তার বার্ষিক প্রতিবেদনে
আইএইএ-কে জানিয়েছে যে, দেশের বিভিন্ন পরমাণু স্থাপনায় অব্যবহৃত ১.৬ টন
প্লুটোনিয়াম আছে। কিন্তু ২০১১ সালে প্লুটোনিয়াম ছিল ২.২ টন আর ২০১৩ সালে এ
পরিমাণ উল্লেখ করা হয়েছে ১.৬ টন।
নিখোঁজ প্লুটোনিয়ামের খবর প্রথম প্রকাশ করেছে জাপানের কাকুজোহো নামের একটি ওয়েবসাইট।
এদিকে, কোনো কোনো সূত্রে দাবি করা হচ্ছে- নিখোঁজ প্লুটোনিয়াম দিয়ে প্রায় ৮০টি শক্তিশালী পরমাণু বোমা বানানো সম্ভব।
সুত্র: (রেডিও তেহরান)
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
Subscribe to:
Posts (Atom)