Showing posts with label media. Show all posts
Showing posts with label media. Show all posts

সর্বকালের সেরা ৫টি হিন্দি ভাষার চলচ্চিত্র




বর্তমানে আমাদের পাশের দেশ ভারতের সিনেমা ও সংস্কৃতি আমাদের প্রভাবিত করছে দারুণ ভাবে। শুধু আমাদেরই না, হলিউডের পর বলিউড দখল করে নিয়েছে আর্ন্তজাতিক সিনেমা অঙ্গন। যদিও বলিউডের ব্যবসায়িক চলচ্চিত্রগুলোর শৈল্পিক মান নিয়ে চলচ্চিত্রবোদ্ধা ও সমালোচকদের নাক সিটকানো ভাব রয়েছে। এবং সেটা অমূলকও নয়। তথাপি বলিউডেও তৈরি হচ্ছে দারুন সব চলচ্চিত্র। এইতো গত বছর পূর্ণ হলো বলিউডের একশো বছর। আর এ উপলক্ষে এনডি টিভি বাছাই করেছিলো এ যাবৎ বলিউডের ৫টি সেরা ছবি। আসুন জেনে নেই সর্বকালের সেরা ৫ টি বলিউড চলচ্চিত্রের কথা।

৫। দো বিঘা জামিন:
‘দো বিঘা জামিন’ বাঙালি চলচ্চিত্রকার বিমল রায়ের হিন্দি ভাষায় নির্মিত চলচ্চিত্র। এটি ১৯৫৩ সালে মুক্তি লাভ করে। সলিল চৌধুরীর ছোট গল্প থেকে নির্মিত এ চলচ্চিত্রটি ইটালিয়ান নিওরিয়ালিস্টিক ঘরানার ভিত্তিরিও দে সিকা’র Bicycle Thieves (1948) সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করেন বিমল রায়।
শাম্ভু মাহেতো নামের কৃষকের স্ত্রী পার্বতী আর ছেলে কানহাইয়্যাকে নিয়ে বেঁচে থাকার একমাত্র সম্বল দুই বিঘা জমি রক্ষা করতে জীবনযুদ্ধের চিত্রিত রূপ ‘দুই বিঘা জামিন’। আশা-নিরাশা আর স্বপ্ন-হতাশা ও প্রাপ্তির গল্পের বুনটে এই চলচ্চিত্র জয় করে নিয়েছিলো 7th Cannes Film Festival (1954) এ Prix International পুরস্কার সহ বেশ কয়টি জাতীয় ও আর্ন্তজাতিক পুরস্কার।

৪। দো আঁখে বারা হাত:
হিন্দি চলচ্চিত্র পরিচালক ভানকুদরে শান্তারাম পরিচালিত এই চলচ্চিত্রটি মানবিক মনোস্তাত্বিক গল্প নিয়ে নির্মিত। 8th Berlin International Film Festival এ ‘দো আঁখে বারা হাত’ জিতে নেয় সিলভার বিয়ার আর এটিই প্রথম ভারতীয় চলচ্চিত্র যা জয় করে নেয় গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ড স্যামুয়েল গোল্ডউইন এ্যাওয়ার্ড ক্যাটাগরিতে। ছয় বন্দীকে প্যারোলে মুক্তি দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেয়ার প্রচেষ্টার গল্পকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্র ১৯৫৭ সালে মুক্তি পায়।

৩। মাদার ইন্ডিয়া:
আমেরিকান লেখক ক্যাথেরিন মায়োস এর ভারতীয় সমাজ, ধর্ম ও সংস্কৃতি বিষয়ক বই ‘মাদার ইন্ডিয়া’ পড়ে অনুপ্রাণিত হয়ে পরিচালক মেহবুব খান তাঁরই আরেক চলচ্চিত্র আওরাত (১৯৪০) এর রিমেক করেন ১৯৫৭ সালে ‘মাদার ইন্ডিয়া’ নামের এই চলচ্চিত্রটি। নার্গিস, সুনীল দত্ত, রাজেন্দ্র কুমার, রাজকুমারের অসাধারণ অভিনয় এই চলচ্চিত্রের প্রাণ।

প্রতিকূল সমাজ ও পরিস্থিতিতে একজন দারিদ্র্যপীড়িত মহিলার তার সন্তানদের নিয়ে নিজের আদর্শে টিকে থাকার গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্র ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম ১৯৫৮ সালে দ্য একাডেমি এ্যাওয়ার্ড ফর বেস্ট ফরেইন ল্যাঙ্গুয়েজ ফিল্ম শাখায় প্রতিযোগিতা করার অনুমোদন পায়। এছাড়াও মূখ্য অভিনেত্রী নার্গিস এবং পরিচালক মেহবুব খান বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক পদক লাভ করেন এবং প্রশংসিত হন।

২। পিয়াসা:
ভারতের স্বাধীনতা উত্তর অস্থির সময়ের এক ব্যর্থ কবির জীবন সংগ্রামের গল্প নিয়ে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা গুরু দত্ত তৈরি করেন ‘পিয়াসা’। এস ডি বর্মণের সুরকৃত মোহাম্মদ রাফির কণ্ঠে অসম্ভব সুন্দর বেশ কিছু গান রয়েছে এই সিনেমায়। গুরু দত্ত পরিচালনার পাশাপাশি মূল চরিত্রে অভিনয়ও করেন। গুলাব নামের পতিতার চরিত্রে ওয়াহিদা রেহমান অভিনয় করে বেশ প্রশংসিত হন। টাইম ম্যাগাজিনের ‘সর্বকালের সেরা ১০০ সিনেমা’র তালিকায় স্থান করে নিয়েছিলো ‘পিয়াসা’।

১। লগান:
এই চলচ্চিত্রটি সম্পর্কে আপনারা সকলেই হয়তো কম বেশি জানেন। পরিচালক আশুতোষ গুয়ারিকের রচনায় ও পরিচালনায় ‘লগান’ একটি এপিক স্পোর্টস ড্রামা। বক্স অফিসে আলোড়ন তোলা এই চলচ্চিত্রে রয়েছে আমির খান, গ্রেসি সিং এর দুর্দান্ত অভিনয় আর এ আর রহমানের সুর করা চমৎকার সব গান।
ইংরেজদের বিরুদ্ধে গ্রামের সাধারণ মানুষেরা ক্রিকেট খেলে, এই খেলা যেন শুধু খেলা নয় শোষকের হাত থেকে রক্ষা পাওয়ার সংগ্রাম, অলিখিত প্রাণপণ যুদ্ধ।

১২ ফেব্রুয়ারি, ২০০২ এ লগান মনোনিত হয় বেস্ট ফরেন ল্যাঙুয়েজ ফিল্ম ক্যাটাগরিতে একাডেমি এ্যাওয়ার্ড নমিনেশন অনুষ্ঠানে। এছাড়াও প্রচুর জাতীয় ও আর্ন্তজাতিক পদকে ভূষিত হয় লগান চলচ্চিত্রটি। ভারতীয় চলচ্চিত্রে এটি নতুন ইতিহাস তৈরি করে।





Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

গোপন অভিসারের পরিকল্পনায় ব্যস্ত শ্রদ্ধা-আদিত্য!




বলিউডের হ্যাপিনিং জুটি রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের পদচিহ্ন অনুসরণ করছেন এসময়ের জনপ্রিয় আরেক লাভ বার্ড আদিত্য রায় কাপুর-শ্রদ্ধা কাপুর। শুধু তাই নয় ধারণা করা হচ্ছে গোপনে গোপনে এই জুটি অবকাশ যাপনের পরিকল্পনা করছেন।

ঘনিষ্ঠ এক সুত্রে জানা যায়, গোপনে গোপনে একান্তে কিছু সময় কাটাতে বেশ লম্বা ছুটিতে যাচ্ছেন এই তারকা জুটি। শ্রদ্ধা কাপুরের আপকামিং সিনেমা ‘এক ভিলেন’র প্রমোশনের কাজ গুটিয়ে আনতে পারলেই অভিসার যাপনের নামে উড়াল দিবেন তারা।

তবে কোথায় যাচ্ছেন এবং কতদিনের জন্য তা সম্পর্কে কোন কিছু জানা যায়নি। যদিও এই তারকা জুটি তাদের সম্পর্কের কথা এখনো নিজের মুখে স্বীকার করেননি। তবে বিভিন্ন সময় এক সাথে অন্তরঙ্গসময় কাটাতে দেখা গেছে।

শুধু তাই নয়, আদিত্য কাপুরের ভাবি বিদ্যা বালানও কিন্তু আদিত্যর পছন্দতে সায় দিয়েছেন ঠিকই। আর যখন আদিত্য-শ্রাদ্ধার প্রেমের প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, তাদের উপর কৃপা বর্ষিত হউক।






Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

পেট স্লিম রাখার ৯টি উপায়






মেয়েদের শরীরে মেদ অনেক সহজেই জমে। বিশেষ করে ৩০-৩২ বছর বয়সে মেয়েদের শরীরে স্বাভাবিকভাবেই মেদ জমে। এই মেদ প্রথমত প্রকট হয় পেটে। এটি যে শুধু সৌন্দর্যহানী করে তা নয়, শরীরে যে বিভিন্ন অসুখ বাসা বাঁধছে তাও নির্দেশ করে। মহিলাদের ক্ষেত্রে ৩৫.৫ ইঞ্চির বেশি পেট এর সাইজ থাকলে হার্ট এর অসুখ, ডায়বেটিস হতে পারে। পেটের মেদ আর শরীরের অন্য অংশের মেদকে এক জিনিস ভাবলে ভুল করবেন। পেটের মেদ যেহেতু লিভার, কিডনি ও অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গের সাথে লেগে থাকে, সেহেতু এটি আপনার জন্য অনেক বড় বিপদ এমনকি মৃত্যুর কারণ হতে পারে। স্বাস্থ্যসম্মতভাবে স্লিম থাকার ৯ টি উপায় দেওয়া হলো।

কোন পরিশ্রম ছাড়া আমরা যেই কাজটি করতে পারি তা হলো সঠিক নিয়মে শ্বাস-প্রশ্বাস নেয়া। বেশির ভাগ মানুষই হয় দ্রুত না হয় অনেকক্ষণ পর পর শ্বাস গ্রহন করে। যদি এটি একটা ছন্দে করা যায়, অর্থাৎ আস্তে আস্তে শ্বাস গ্রহন ও নি:শ্বাস ত্যাগ করা পেটের খুব ভালো একটা ব্যায়াম।

প্রচুর আমিষ (প্রোটিন) সমৃদ্ধ খাবার যেমন-মাছ, ডাল ইত্যাদি প্রচুর পরিমাণে খান। প্রোটিন শরীরের মেটাবলিজম বাড়ায় ও চর্বি পোড়ায়। চর্বি জাতীয় খাবার থেকে সবসময় দুরে থাকুন।

তালিকা থেকে যথাসম্ভব চিনি দূরে রাখুন। চিনির বদলে সুক্রোলোজ (যা বিভিন্ন ব্র্যান্ডের সুগার ফ্রি নামে পাওয়া যায়) ব্যবহার করুন। তবে মধু ব্যবহার আপনার পেটের মেদ কমাতে সাহায্য করবে।

যদি রাত জেগে কাজ করার অভ্যাস থাকে তাহলে আরেকবার ভাবুন। কারণ অসময়ের ঘুম শরীরের জৈবিক ছন্দ নষ্ট করে দেয়। এর ফলে আপনার শরীরে খাদ্যের চাহিদা বেড়ে যায়। পেটে চর্বি জমার প্রবণতা প্রায় ৫গুন বৃদ্ধি পায়।

লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন। যে জায়গাগুলোতে হেঁটে যাওয়া সম্ভব সেখানে রিকশায় না উঠার চেষ্টা করুন। হাঁটাই সবচেয়ে ভাল ব্যায়াম। এছাড়াও ছোট ছোট কিছু ব্যায়াম যদি নিয়মিত করতে পারেন তাবে এগুলো আপনাকে ফিট থাকতে সাহায্য করবে। যেমন ফ্লোর ক্রাঞ্চেস্‌, বার-পিস, সিঙ্গেল লেগ স্কোয়াট, পুশ-আপস্‌, চেয়ার ডিপস্‌ ৩০ সেকেন্ড করে দিনে ৪-৫ বার করে দেখুন।
টক জাতীয় ফলমূলে প্রচুর ভিটামিন সি আছে। ভিটামিন সি কারনিটিন নমক প্রয়োজনীয় একটি উপাদান তৈরী করে, যা শরীরে চর্বি পোড়াতে সহায়তা করে।

প্রচুর পরিমাণে পানি পান করুন। পানি শরীরের টক্সিন বা বিষকে বের করে দিয়ে মাংসপেশী গঠনেও সাহায্য করে।

মেদ কমাতে গিয়ে খাওয়াটা একেবারে কমিয়ে দেওয়া ঠিক না। এতে প্রয়োজনীয় শক্তির অভাবে শরীর দুর্বল হয়ে পড়ে। তাই ঢালাওভাবে সব খাবার না কমিয়ে প্রথমে তেল ও চর্বিযুক্ত খাবার কমান, এরপর ধীরে ধীরে অন্যান্য খাবার কমাবেন। তবে অবশ্যই তা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত।

ধূমপান ও মদ্যপান শরীরে চর্বি পোড়াতে বাঁধা দিয়ে মেদ জমাতে সাহায্য করে। তাই এসব থেকে দূরে থাকার চেষ্টা করুন।


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

জুনেই আসছেন মিলা



মিলার সর্বশেষ একক 'রি-ডিফাইন' প্রকাশিত হয় ২০০৯ সালে। এরপর পাঁচ বছর ধরে আসি আসি করেও আসেনি তাঁর নতুন একক। গত বছর 'ঈশ্বর জানে' শিরোনামে একটি গানের ভিডিও প্রকাশ করেছিলেন তিনি। চলতি বছরের শুরুতেই মিলা জানান, 'আনসেন্সরড' শিরোনামে একটি মিউজিক্যাল ডকুমেন্টারি তৈরি করেছেন। সংগীতজীবনের নানা বিষয় আর মুহূর্তের পাশাপাশি নতুন পাঁচটি গানের ভিডিও থাকছে এতে।



অবশেষে চলতি মাসের শেষ সপ্তাহেই জি সিরিজের ব্যানারে প্রকাশ পাচ্ছে তাঁর সেই মিউজিক্যাল ডকুমেন্টারি। 'ঈশ্বর জানে', 'নাচো', 'অ্যাইস সালা', 'আনমনা' ও 'টোনা' শিরোনামের পাঁচটি গানের ভিডিও থাকছে এতে। এই পাঁচটি গানের সঙ্গে 'ফরে তুই আসলি না' শিরোনামের আরেকটি গান যোগ করে ছয়টি গানের একটি অডিও অ্যালবামও প্রকাশ করা হবে। অ্যালবামের নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে অডিও অ্যালবাম ও 'আনসেন্সরড' দুটোই প্রকাশ পাবে জুনের শেষ সপ্তাহে। মিলা জানান, সম্প্রতি অ্যালবামের ব্যাপারে জি সিরিজের সঙ্গে চুক্তি হয়েছে।



 'আনসেন্সরড'-এ যে গানগুলোর ভিডিও দর্শক-শ্রোতারা উপভোগ করবে, ইচ্ছে হলে সেগুলো যেন অডিও আকারেও শুনতে পারে, সে জন্যই এই ব্যবস্থা। 'আনসেন্সরড' ও অডিও সিডিটি ইন্টারনেটের মাধ্যমে আন্তর্জাতিক বাজারেও প্রকাশ করবেন বলে জানান এই গায়িকা।




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

অতিরিক্ত গরমে ইন্টারভিউ দিতে যাচ্ছেন




গ্রীষ্মের এই দাবদাহে প্রাণ যখন ওষ্ঠাগত, তখন আমাদের অনেকেরই জীবিকা অন্বেষণে এখানে ওখানে চাকুরীর ইন্টারভিউ দিতে হয়। আমাদের দেশের ভৌগলিক অবস্থানের কারণে গরমের সময় তাপমাত্রার সাথেও আর একটি বিষয় থাকে বাতাসের আদ্রতা। যার ফলে শরীর ঘামে অনেক বেশী। ঘাম একই সাথে অস্বস্তি এবং দুর্গন্ধ সৃষ্টি করে। তাই আসুন দেখি এই গরমে চাকুরীর ইন্টারভিউ দিতে যাবার আগে কি ধরণের প্রস্তুতি নিলে, অনেক স্বাচ্ছন্দ্যভাবে ইন্টারভিউ বোর্ডকে ফেস করতে পারবেন।

পোশাক নির্বাচনঃ
ইন্টারভিউ দিতে যাবার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার পোশাক। কারণ যারা ইন্টারভিউ বোর্ডে থাকবেন ধরে নিতে পারেন বেশীরভাগই আপনার সম্পর্কে তেমন কিছু জানে না। তাই শুরুতেই আপনাকে দেখে যেন আপনার প্রতি নেগেটিভ ধারণা না হয়। তবে সাবধান, আপনি কিন্তু কোন সুন্দরী প্রতিযোগিতায় যাচ্ছেন না, তাই আপনার পোশাক হতে হবে প্রফেশনাল।

সুতি পোশাক গরমে আরামদায়ক এবং বাতাসের আদ্রতা থাকলে শরীরের ঘামকে শুষে নিতে সহায়ক।
সিল্ক বা সিনথেটিক পোশাক না পরাই ভালো।
গলা এবং ঘাড়ের ধমনী প্রচুর তাপ উৎপাদন করে তাই এই অংশে বাতাস লাগাবার ব্যবস্থা রাখতে পারেন।
হালকা রঙের পোশাক নির্বাচন করুন।

চটচটে চুল পরিহার করুনঃ
গরমে ইন্টারভিউ দিতে যাবার আগে শ্যাম্পু করে যেতে পাবেন। তেল না দেওয়াই উত্তম। আপনার মুখমণ্ডল এবং ঘাড়ের থেকে যতটা সম্ভব চুল দূরে রাখুন।

সুগন্ধি নির্বাচনঃ
এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যদি আপনার ইন্টারভিউ এর রুমটি খুব বেশী বড় না হয়। সে জন্য কড়া পারফিউম ব্যবহার না করে হালকা গন্ধের পারফিউম ব্যবহার করুন। সবচেয়ে ভাল হয়, গোসলের পর পাউডার ব্যবহার করলে।

মেকআপঃ
গরমে যতটা পারা যায় মেকআপ কম দেওয়ার চেষ্টা করুন। একান্তই যদি দিতে হয় তবে সে ক্ষেত্রে হাল্কা মেকআপ দিয়ে নিন। এ ব্যাপারে উর্বশী এর গরমে মেকআপ এর আরটিক্যালটা অনুসরণ করতে পারেন।


যাতায়াতঃ
এই পর্বটা খুবই ঝামেলার বিশেষ করে যারা ঢাকা শহরে বাস করেন তাদের জন্য। যতটা সম্ভব ভিড় এড়িয়ে ইন্টারভিউ এর স্থানে পৌঁছানোর চেষ্টা করুন। বাসা থেকে সাথে করে ছাতা নিয়ে বের হতে পারেন। তবে ইন্টারভিউ বোর্ডে ঢোকার সময় ছাতাটি বাইরে রেখে যাবেন।

ব্যাগে টিস্যু এবং পানির বোতল রাখাঃ
যেহুতু গরমে ঘাম হওয়া স্বাভাবিক তাই ব্যাগে টিস্যু, পানির বোতল ইত্যাদি রাখুন, যেন প্রয়োজনের সময় খুঁজে পাওয়া যায়। আর পানি পান আপনার টেনশনকে অনেকটা প্রশমিত করবে। 

পরিশেষে, আত্মবিশ্বাসের সাথে চাকুরীর ইন্টারভিউ দিন। সকলের কর্মজীবন সাফল্যময় হোক এই কামনায়।
ruhul@ngorg.com





Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

যে বদঅভ্যাস গুলো আপনাকে দ্রুত বুড়িয়ে দিচ্ছে




বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের উপর অনেক প্রভাব পরে। এর মধ্যে অন্যতম হল ত্বকের উপর প্রভাব। বয়স বাড়ার সাথে সাথে বুড়িয়ে যাওয়া অনিবার্য। কারও ৩০ এর পর বয়সের ছাপ পড়ে, কারও বা ৪০ আবার অনেকের এর পরেও বয়সের ছাপ পড়া শুরু করে। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেক অভ্যাস আছে যা আমাদের বয়স ৩০ হওয়ার আগেই বুড়িয়ে যেতে সাহায্য করছে। তাই যদি আপনারও এমন কোন অভ্যাস থেকে থাকে, তাহলে অতিসত্বর এসব বদঅভ্যাস থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করুন।

অহেতুক চোখ ঘষাঃ
ডার্মাটোলজিস্টদের মতে চোখের নিচে ও উপরের সুক্ষ্ণ অংশ ধরে ঘষা-টানা করলে চোখের নিচে ডার্ক-সার্কেল পরার সুবিধা বেশি থাকে। সাধারণত চোখের ভেতর কিছু ঢুকলে বা চোখ চুলকালে চোখ ঘষে আমরা আরাম পাওয়ার চেষ্টা করি যা একেবারেই ঠিক নয়। এর কারণে চোখের নিচের চামড়া পাতলা হয়ে যায় ও ঝুলে যায়।

চর্মসার(skinny)=৩০ এর আগেই বুড়িঃ
এখন স্কিনি বা চর্মসার হওয়াকে অনেকে ট্রেন্ডি মনে করে। শুকালে ভালো দেখায় ঠিকই, তবে শুকাতে শুকাতে যদি চর্মসারের পর্যায়ে চলে যান তাহলে আপনার মুখের চর্বি কমে যাবে ও মুখের চামড়া দমে যাবে ও কৃশকায় ভাব চলে আসবে যা বয়স বাড়ার আগেই আপনাকে বুড়ো দেখাতে সাহায্য করবে।

যদি রাতের পেঁচা হয়ে থাকেনঃ
১৫-২৫ বছর বয়সে সবচেয়ে বেশিরভাগ মানুষ রাত জাগতে পছন্দ করে। রাত জাগার ফলে শরীরের যে ক্ষয় হয় তা বুড়ো দেখানোর অন্যতম কারণ। কেননা পরিমিত ঘুমের অভাবে সবচেয়ে বেশি প্রভাব পরে চোখের উপর। চোখের ক্লান্ততা আপনার বয়সকে ১০ বছর বাড়িয়ে দিতে পারে। দৈনিক কতটুকু ঘুম আপনাকে সেরা দেখাতে পারে জানার জন্য দুই সপ্তাহে আপনি মোট যত ঘন্টা ঘুমান ও শুয়ে থাকেন তা যোগ করে তাকে ১৪ দিয়ে ভাগ করে নিন।

শুধু ওজন কমানোর জন্যই ব্যায়ামঃ
হঠাৎ করে ওজন কমানোর ইচ্ছা হলেই অনেকে ব্যায়াম শুরু করে দেয়। ১ অথবা ২ সপ্তাহ পরে দেখা যায় অধিকাংশই ব্যায়াম ছেড়ে দেয়। অনেকে আবার প্ল্যান মত ওজন কমিয়ে তারপরেও বন্ধ করে দেয় ব্যায়াম করা। মনে রাখবেন এমনটি করলে কিন্তু আপনি নিজের আয়ুকেই ধোকা দেবেন। রিসার্চে দেখা গিয়েছে যারা নিয়মিত ব্যায়াম করে তাদের আয়ু বৃদ্ধি পায় ও বয়স সম্পর্কিত রোগ কম হয়। দৈনিক ২০ মিনিট ব্যায়াম আপনাকে তরুণ দেখাতে অনেক যাহায্য করবে। একবার ব্যায়াম শুরু করে ছেড়ে দিলে আপনার হারানো ওজন ফিরে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এর কারণে আপনাকে বয়স্কও লাগবে।

ধূমপানঃ
ধুমপানের স্বাস্থ্যের ক্ষতি হয় এটি সবারই জানা। এখন জেনে নিন এর কারণে যে তারুণত্বও চলে যায় তারাতারি। ধূমপানের কারণে শরীরের বেশ কিছু এনজাইম কাজ করা শুরু করে যা ত্বকের স্থিতিস্থাপকতা নষ্ট করে দেয় ফলে বুড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

পাশ ফিরে বা মুখের উপর ঘুমানঃ
অবাক হচ্ছেন জেনে? পাশ ফিরে বা পেটের উপর ভার দিয়ে ঘুমানোর কারণেও কিন্তু আপনার ত্বকের ক্ষতি হতে পারে। দৈনিক ৮ ঘন্টা বালিশের উপর মুখ চাপ দিয়ে ঘুমালে বলিরেখা পরতে পারে, ফলে আপনাকে দ্রুত বুড়ো দেখাবে।

মিষ্টির প্রতি দুর্বলতাঃ
চিনি ও চিনি জাতীয় খাবার শরীরের প্রতিটি অংশ বুড়িয়ে যাওয়ার জন্য খুব ভালো কাজ করে। তাই যত পারবেন মিষ্টি জাতীয় খাদ্য থেকে দূরে থাকবেন। এছাড়া মিষ্টি জাতীয় খাবার আপনার পেটে মেদ জমাবে যা আপনাকে মোটেও সুন্দর দেখাতে সাহায্য করবে না।

ফল ও সবজী না খাওয়াঃ
অনেকেই আছে যারা ফল ও সবজী না খেয়ে চলতে বেশি পছন্দ করে। যদি আপনি স্বাস্থ্যকর পক্কত্বা চান আপনার শরীরের জন্য তাহলে আপনাকে রঙ্গিন ফল ও সবজী খেতে হবে।

আক্রোশ ধারণ ও অসন্তুষ্টিঃ
জীবনে যা পেয়েছেন তাতে যদি সন্তুষ্ট না হয়ে থাকেন এবং অতীতে যা হয়েছে তা যদি ভুলতে না পারেন তাহলে আপনি আপনার জীবনে বার্ধক্যকে স্বাগতম জানাতে পারেন। কারও প্রতি আক্রোশ ধরে রাখলে শরীরে ও মনের উপর ধকল আসে যা শরীরে হরমোন করটিসলের স্তরকে উত্তোলন করে ও ঘুমের পরিমাণ কমিয়ে দেয়। করটিসল ওজন বৃদ্ধি করতে সাহায্য করে, ব্লাড স্যুগার ও প্রেসার বৃদ্ধি করে ও ডায়াবেটিকসের ঝুঁকি বাড়িয়ে দেয়। সব মিলিয়ে এর কারণে আপনার বয়স বাড়ার আগেই চেহারায় বয়সের ছাপ পড়ে যাবে।

স্ট্র (straw) দিয়ে চুমুক নেয়াঃ
এক্সপার্টদের মতে-"কোল্ড ড্রিঙ্কস বা অন্য কোন পানীয় পানের ক্ষেত্রে স্ট্র এর কোন বিকল্প নেই এটা ঠিকই তবে এর কারণে মুখের চারপাশে বলিরেখা পড়ার ঝুঁকি থাকে অনেক।" তাই মনে রাখবেন যত বেশি বলিরেখা তত বেশি আপনার বয়স ( যা চেহারায় ফুটে ওঠে)।

এরকম দৈনন্দিন জীবনে আরও অনেক বদঅভ্যাস আছে যার কারণে শরীরের নানা ক্ষতি হয় ও সময়ের আগেই মানুষ আপনাকে বয়স্ক ভাবতে শুরু করে। তাই দেরী না করে নিজেকে এসব অভ্যাস থেকে মুক্ত করার প্রচেষ্টা চালিয়ে যান।






Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

আমরা করব জয়, শিশুতোষ চলচ্চিত্র




বাংলাদেশে এবার প্রথমবারের মতো নির্মিত হচ্ছে ভয়ের চলচ্চিত্র। শিশুদের নিয়ে এবারই প্রথম এ দেশে ভয়ের চলচ্চিত্র নির্মিত হচ্ছে। চলচ্চিত্রটির নাম আমরা করব জয়। চলচ্চিত্রটি পরিচালনা করছেন আহসান সারোয়ার ও চিত্রগ্রহণ করছেন কামরুল হাসান রুবেল। চলচ্চিত্রটির বিভিন্ন গানের সুর ও সঙ্গীত পরিচালনা করছেন দেশবরেণ্য সঙ্গীত পরিচালক বাপ্পা মজুমদার ও শামীম আলম বুলেট। চলচ্চিত্রটির পটভূমিতে দেখা যাবে, এক বন্ধুর রেডিওতে গল্প বলাকে কেন্দ্র করে বাকিদের মনে নানা প্রশ্নের কৌতূহল। আর এই কৌতূহল থেকে যাত্রা ভয়ঙ্কর ও নিষিদ্ধ জমিদার বাড়ির উদ্দেশে। সেখানে পৌঁছানোর পর নানারকম অদ্ভুত ঘটনা ঘটতে থাকে তাদের সাথে।



তারা ক্রমেই বুঝতে পারে ত্রিমাত্রিক কিছুর উপস্থিতি যা তাদের শেষ করে দিতে চায়। তারা বুঝতে পারে গল্পের চেয়েও ভয়ঙ্কর এই বাড়ি থেকে বেঁচে বের হওয়া সম্ভব নয়। চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে ব্ল্যাক শাইন প্রোডাকশন হাউজের ব্যানারে। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন লোকেশানে এর শুটিং চলছে। না, চলচ্চিত্রটিতে তেমন প্রখ্যাত কোনো শিল্পী না থাকলেও যেসব শিশুশিল্পী অভিনয় করছে তারা প্রত্যেকই অভিনয়ে সিদ্ধহস্ত। যেসব শিশুশিল্পী ভয়ের ছবিতে অভিনয় করেছে তারা হলো- তাজবিহ্, আহসান সাদাফ, আকিক অর্নব, নিপা। মূলত এই চারজন শিশুশিল্পীই আমরা করব জয় ছবির গল্পকে এগিয়ে নিয়ে যাবে দর্শকের বিনোদনের জন্য। পরিচালক জানান, এ বছরই চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে। আর সে কারণেই ছবিটির নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

ভার্চুয়াল সেক্স আর ভার্চুয়াল জীবনযাপনের দিকে ছুটছে মানুষ




৩৫ বছর বয়সী জেন প্রথমবারের মতো ডেটিং ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুললেন। প্রথম প্রথম এখানে দারুণ লাগছিল। কিন্তু কিছু মেসেজ বা অন্যদের পাঠানো ছবির সঙ্গে খাপ খাওয়াতে পারছিলেন না তিনি। অনেকে ডেটিং করতে চান। আবার অনেকে তাঁর অশ্লীল কিছু পাঠিয় দেন ইত্যাদি। একটা পর্যয়ে জেন যৌনতাপূর্ণ এসব মেসেজ এবং ছবির সঙ্গে মানিয়ে নিলেন। অল্প সময়ের মধ্যে অনেক পুরুষের সঙ্গে ডেটিং হলো তাঁর, হলো হালকা-পাতলা এবং গভীর দৈহিক সম্পর্ক।



জেন কিন্তু অবিবাহিত নন। সাত বছর হয়েছে তার সংসার জীবনের। কিন্তু তাঁর স্বামী তাঁর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন এবং জেনেরও একটা সময় থেকে আর আগ্রহ নেই। তাই অনলাইন ডেটিংয়ে ঢুঁ মারেন তিনি। তাঁর বাবা যখন একপর্যায়ে তাঁর মায়ের সঙ্গে প্রতারণা করেন, তখন এমনিতেই সংসারের প্রতি বিতৃষ্ণা আসে তাঁর। কিন্তু নতুন স্বপ্ন দেখেন নিজেকে নিয়ে। তবুও একই পরিণতি। তাই ভিন্ন দৃষ্টিকোণ থেকে এই ব্যাপরটিকে নিয়েছেন জেন।

'ঠিক এমনই অসংখ্য মানুষের জীবনের নানা অভিজ্ঞতা ও ঘটনার ফলাফল জন্ম দিয়েছে অনলাইন ডেটিং সাইটের বিশাল সফলতার', জানালেন অ্যাশলে মেডিসন নামের একটি ডেটিং সাইটের প্রতিষ্ঠাতা অ্যাশলে মেডিসন। এসব সাইটের কল্যাণে এখন থেকে আর একাকিত্ব বোধ করেন না কোনো মানুষ।  



জেনের মতে, আর যাই হোক প্রযুক্তি মানুষের যৌনতা এবং সম্পর্কের গতানুগতিক পদ্ধতি-সংস্কৃতিকে ভেঙে দিচ্ছে। কিন্তু গতানুগতিক সম্পর্কের সমস্যাগুলোর মনের মতো সমাধান মিলছে অনলাইনে। একসময়ের একাকী জেন একজনের সঙ্গে অন্তরঙ্গ হন। তার সঙ্গে দৈহিক সম্পর্ক গুটিকয়েক হলেও লাঞ্চ, ডিনার বা শপিংয়ের জন্য অহরহ দেখা করতেন। সুন্দর সময় কিভাবে যেন চলে যেত। আর এসব অভিজ্ঞতা পেয়েছেন অসংখ্য মানুষ।



অনলাইনের মাধ্যমে যাকে কখনো দেখেননি তার সঙ্গে কয়েক দিনের ডেটিংয়ের পর সেক্স করছেন। কিন্তু প্রযুক্তি যেখাভে এগোচ্ছে, তাতে প্রশ্ন জাগে ভবিষ্যৎ কী এমন হতে পারে যে দেখা না করেও সেক্স করা যাবে। এ জন্য তৈরি করা হচ্ছে বিভিন্ন ভার্চুয়াল জিনিসপত্র। সদস্যপদ কিনে তারপর এসব সুবিধা নিতে পারবেন আপনি। একজন ভার্চুয়াল সঙ্গী বা সঙ্গিনী পেতে পারেন যে কেউ। সে আপনার সঙ্গে বিছানার সঙ্গী হবে।



রেড লাইট সেন্টার নামের একটি প্রতিষ্ঠান এসব মানবিক বিষয়গুলোকে ভার্চুয়ালে রূপ দিচ্ছেন। এখানে ভার্চুয়াল বিয়ে হচ্ছে, মানুষ ভার্চুয়াল সেক্স করছে। একটি কাজই শুধু আপনাকে করতে হবে, তা হলো একজন ভার্চুয়াল সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে কথা বলা শুরু করতে হবে।



মোজোউইজো, লাভপালজ এবং রিয়েল টাচ এনেছে 'টেলিডিলডোনিকস' নামের প্রযুক্তি। এসব প্রযুক্তির যন্ত্রের মধ্যে রয়েছে একেবারে নারী যৌনাঙ্গের মতো ডিজিটাল অঙ্গ। এগুলো এমনভাবে কাজ করবে, মনে হবে আপনি একজন নারীর সঙ্গেই যৌনতা করছেন।



তবুও মানুষের মানবিক আবেদনগুলো তো থাকবেই। আবার থাকলেও সমস্যার শেষ নেই। বেশিরভাগ ক্ষেত্রেই মানবিক বিষয়গুলোকে যারা ধ্বংসাত্মক ও অশান্তিকর বলে মনে করছেন, তারাই ছুটছেন ভার্চুয়াল জগতে। তাই এ দুনিয়া বেড়ে চলেছে তুমুল বেগে।

                                                                                                                                    সূত্র : গার্ডিয়ান




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

মল্লিকাকে জেলে যেতেই হবে




মল্লিকা তো গেল৷ আর কিচ্ছুটি করার নেই৷ দেশেরে সঙ্গে গাদ্দারি করে আজ পর্যন্ত কেউ কি নিস্তার পেয়েছে? মল্লিকাও পাবেন না৷ জেলে তাঁকে যেতেই হবে৷ গপ্পোটা কিছুটা এরকমই৷ ‘ডার্টি পলিটিক্স’ ছবির পোস্টার নিয়ে উত্তাল গোটা দেশ৷ পোস্টারে অর্ধ নগ্ন হয়ে মল্লিকা শেরাওয়াত গায়ে জড়িয়েছেন ভারতীয় পতাকা৷ পতাকাকে এভাবে অপমান? তাই সহ্য না করতে পেরে দেশের সুসন্তান সুমিত কুমারআদালতে মল্লিকার নামে ঠুকলেন মামলা৷ অভিযোগ পতাকার অসম্মান করেছেন তিনি৷

সুমিতের কথা অনুযায়ী, ‘আমি প্রথম থেকেই মল্লিকা শেরাওয়াতের খুব বড় ফ্যান৷ মল্লিকা কখনও যে এরকম করবে ভাবতেই পারিনি৷ দেশের ছবিকে যে বিদেশে নিয়ে যায়, তার থেকে এই ঘটনা আশা করা যায় না৷ মল্লিকার ওপর রেগে গিয়ে এই মামলা করেছি৷’

তবে শুধুই মল্লিকা নয়, চব্বিশ বছর বয়সী কলেজ ছাত্র সুমিত অভিযোগ এনেছেন ছবির পরিচালক ও প্রযোজকের নামেও৷




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

ভেঙে যাওয়া সম্পর্ক ভুলে থাকার উপায়




কিছু কিছু প্রেমের সম্পর্ক আছে যা ভাঙার পিছনে কারণ থাকে, আবার অনেক সময় থাকে না। যারা এই সম্পর্ক ভাঙনের জন্য দায়ী তাদের তেমন কষ্ট না হলেও যারা মন থেকে সম্পর্কে জড়িয়ে পড়েন তাদের জন্য সম্পর্ক ভাঙার কষ্টটা অনেক বেশীই হয়। ভুলে যাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু এভাবে তো চলা সম্ভব নয়। যতো দ্রুত সম্ভব অতীতকে ভুলে গিয়ে জীবনে এগিয়ে যাওয়াই উচিৎ। এধরনের পরিস্থিতিতে কি করবেন জেনে নিন:

পরিবারের সাথে কথাটি শেয়ার করুন
অনেকে ভয় পান এই ধরনের কথা নিজের পরিবারের সাথে শেয়ার করতে।  কিন্তু আপনি নিজের পরিবারের চাইতে বেশি সাপোর্ট অন্য কোথাও পাবেন না এই অবস্থায়। তাদের আনন্দময় সঙ্গ আপনার অতীত ভুলতে অনেক বেশি সহায়তা করবে।

বন্ধুবান্ধবের সাথে সময় কাটান
বন্ধুবান্ধবের সাথে যতোটা সম্ভব বেশি সময় কাটানোর চেষ্টা করুন। যে আপনার আসল বন্ধু হবে তিনি আপনাকে সময় দেবেন এবং আপনার সাথে সেধরনেরই ব্যবহার করবেন যাতে অতীতের সবকিছু ভুলে যান।

নিজেকে ব্যস্ত রাখুন
আপনার যা করতে ভালো লাগে সে কাজে মনোনিবেশ করুন। নিজেকে ব্যস্ত রাখুন। আপনি যতো ব্যস্ত থাকবেন অতীত আপনার মন থেকে ততো দ্রুত মুছে যাবে।

যোগাযোগের চষ্টো করবেন না
যতদিন আপনাদের মধ্যে যোগাযোগ থাকবে ততোদিন আপনি তাকে ভুলতে পারবেন এবং নিজের কষ্ট বাড়িয়েই যাবেন। এর থেকে যোগাযোগ একেবারে বন্ধ করে দিন।

নতুন কারো সাথে কথা বলুন
আপনি যদি অতীতকে ভুলতে চান তবে সব চাইতে সহজ একটি উপায় হলো নতুন কাউকে নিয়ে চিন্তা করা। আপনার চিন্তায় যখন নতুন একজন আসবেন তখন প্রাক্তন প্রেমিক/প্রেমিকাকে আপনি আপনাআপনিই ভুলে যাবেন।




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

৮ কোটি টাকা দীপিকার পারিশ্রমিক




গত বছর দীপিকার ঝুলিতে ছিল বলিউডের সব কটি হিটছবি। চাহিদা একেবারে তুঙ্গে। তার বাড়ির সামনে প্রযোজকদের লম্বা লাইন। তাই এটাই তো সঠিক সময় নিজের পারিশ্রমিক বাড়ানোর। আর দীপিকাও এর সুযোগ নিলেন। টুক করে প্রায় দ্বিগুণ বাড়িয়ে নিলেন নিজের পারিশ্রমিক। আর গোটা ব্যাপারটিই ঘটল ‘বাজিরাও মস্তানি’ ছবির জন্য।

করণের ‘শুদ্ধি’কে নাকচ করে সঞ্জয়লীলা বনশালির ‘বাজিরাও মস্তানি’ ছবিতে সই করে ফেললেন দীপিকা। জানা যায়, এই ছবিতে অভিনয়ের জন্য দীপিকা পারিশ্রমিক হাঁকিয়েছেন ৮ কোটি টাকা। সঞ্জয়লীলাও দীপিকাকে এই টাকা দিতে পুরোপুরি রাজি। আরো জানা যায়, হ্যানত্যান প্রকরণে করণের ‘শুদ্ধি’ থেকে দীপিকাকে বার করে আনাই ছিল সঞ্জয়ের মূল লক্ষ্য। আর তার জন্য ৮ কোটি টাকা গুনতে হল প্রযোজক-পরিচালক সঞ্জয়কে।




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

১৪০টা পোশাক পড়বেন আনুশকা




অনুরাগ কাশ্যপের ‘বম্বে ভেলভেট’ ছবি নিয়ে নানারকম উত্তেজনা তুঙ্গে৷ কখনও ছবির সেটে বিরাট কোহলি ও ক্যাটরিনার পৌঁছে যাওয়া৷ কখনও রণবীর-আনুশকার প্রেম পর্ব৷ আর এবার এই ছবিতেই ১৪০ টা ডিজাইনার পোশাক পড়ে রের্কড করতে চলেছে আনুশকা৷ অনুরাগের এই ছবিতে উঠে আসবে আশির দশকের মুম্বাই৷ আর তাই অভিনেতাদের লুকেও থাকবে সেই সময়ের টাচ৷





জানা গিয়েছে, আনুশকার এই পোশাক ডিজাইন করছেন জাতীয় পুরস্কার বিজয়ী ফ্যাশন ডিজাইনার নীহারিকা খান্না৷ শওনা গিয়েছে, বহু দিনের রিসার্চের পরই এক্সক্লুজিভ একশো চল্লিশটি পোশাক ডিজাইন করেছেন নীহারিকা৷ ‘বম্বে ভেলভেট’ ছবিতে অনুষ্কার সঙ্গে দেখা যাবে রণবীর কাপুর ও করণ জোহরকে৷ ছবিটি মুক্তি পাবে নভেম্বরের ২৮ তারিখ৷


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

একটি অনাকাঙ্খিত প্রেমের গল্পে মেহজাবীন




নাটকের নাম ‘একটি অনাকাঙ্খিত প্রেমের গল্প’। এটি রচনা করেছেন সজল আহমেদ। চিত্রনাট্য ও পরিচালনায় করেছেন বি ইউ শুভ। গতকাল নাটকটির শুটিং শেষ হয়েছে। দুই বন্ধু সাদিক ও রাতুলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বান্নার। এক সময় বিষয়টি দু’জনের কাছেই স্পষ্ট হয়ে যায়। কী করবেন বান্না? এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘একটি অনাকাঙ্খিত প্রেমের গল্প’ নাটকটি।



কেমন লাগলো নাটকটিতে অভিনয় করতে? জবাবে মেহজাবীন চৌধুরী বলেন, ‘এমন গল্পে আগে কখনোই অভিনয় করা হয়ে উঠেনি আমার। রাতুল কিংবা সাদিকের সাথে প্রেমের সম্পর্ক চালিয়ে নিয়ে অভিনয় করে যাওয়াটা একটু কঠিনই বৈকি। তবে আমি আগের চেয়ে অভিনয়ে আরো বেশি মনোযাগী হওয়ার চেষ্টা করছি। অভিনয়ে নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। কারণ নিজেকে একজন অভিনেত্রী হিসেবেই প্রতিষ্ঠিত করার প্রবল ইচ্ছে আমার।’ এ নাটকে মেহ্জাবীনের বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো ও জনি।



ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত বি ইউ শুভ পরিচালিত ‘একটি অনাকাঙ্খিত প্রেমের গল্প’ নাটকটি আসছে ঈদে প্রচার হবে। এর আগে মেহজাবীন চৌধুরী আফরান নিশোর সাথে সর্বশেষ দীন মোহাম্মদ মন্টু পরিচালিত ‘গোল্লাছুট’ নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। এই নাটকটিও আসছে ঈদে প্রচার হবে। নাটকে অভিনয়ের ক্ষেত্রে মেহজাবীন চৌধুরী একটি বিষয় খুব মেনে চলার চেষ্টা করেন। আর তা হলো খুব বেশি দিন আগে নাটকে অভিনয়ের জন্য তিনি শিডিউল দেন না। কারণ হিসেবে তিনি বলেন,‘আগামীকাল মানুষের জীবনে কী হয় তা নিশ্চিত করে কেউই বলতে পারে না। তাই খুব কাছাকাছি সময়েই আমি যেকোনো কাজের শিডিউল দেয়ার চেষ্টা করি।’



এ দিকে মেহ্জাবীন সর্বশেষ আদনান আল রাজীবের নির্দেশনায় ‘গ্ল্যাক্সোজ-ডি’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। পাশাপাশি ‘লাক্স চ্যানেল আই’-এর প্রমোশনাল বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি অমিতাভ রেজার নির্দেশনায়। মেহ্জাবীন খণ্ডনাটকে অভিনয় করলেও ধারাবাহিক নাটকে তাকে অভিনয় করতে দেখা যায় না।


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

বাঙালী অভিনেত্রী স্বস্তিকার আত্মহত্যার চেষ্টা




স্বস্তিকা মুখোপাধ্যায় গতকাল আত্মহত্যার চেষ্টায় রক্তাক্ত কব্জি নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি নাকি কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছেন।  টলিউডে কান পাতলে শোনা যাচ্ছে একদিকে কেরিয়ার, তো অন্যদিকে পারিবারিক, বিশেষ করে ব্যক্তিগত সমস্যায় জর্জড়িত হয়েই স্বস্তিকার এরকম পদক্ষেপ নেওয়া।



অন্যদিকে নিউটাউন থানার পুলিশ গ্রেফতার করল নাট্যকার সুমন মুখোপাধ্যায়কে। যদিও স্বস্তিকার এই দুর্ঘটনার ভিত্তিতে পুলিশের কাছে কোন অভিযোগ করা হয়নি।



তবে জানা গেছে, স্বস্তিকার হাত কেটে যাওয়া এবং পরিচালক সুমন মুখোপাধ্যায়ের গ্রেফতারের ঘটনা যেন এক সূত্রেই গাঁথা।



স্বস্তিকার পরিবারের তরফে গল্ফগ্রিনের একটি ঠিকানা দেওয়া হয়। কিন্তু পুলিশ সেই ঠিকানায় তেমন কোন ঘটনার সূত্র খুঁজে পাননি। পরে অন্য একটি সূত্রে মাধ্যমে নিউটাউনের একটি হোটেল থেকে এই ঘটনার হদিশ পায় পুলিশ। হোটেলের ভিডিও ফুটেজ থেকে এই ঘটনার প্রমাণও মেলে।

রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষের কবিতা' নিয়ে ছবি তৈরির করার সময়ই পরিচালক সুমন মুখোপাধ্যায়ের কাছে আসেন স্বস্তিকা। এই ছবিতে তাঁকে দেখা যাবে কেটি-র চরিত্রে। আর তা থেকেই জন্ম নয়, নতুন সর্ম্পক। নিউইয়র্ক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয় 'শেষের কবিতা'। সেই খুশির পার্টিতেই এসেই ওয়াইন গ্লাস ভেঙে আহত হওয়র কাণ্ড।



হোটেল কর্তৃপক্ষের কথা অনুযায়ী, সুমন মুখোপাধ্যায় মদ্যপ অবস্থায় মারধর করেন হোটেলের কর্মচারীদের। আর স্বস্তিকা সে ঘটনাতেই আহত হন।






জাতিসংঘের শুভেচ্ছা দূত হলেন ঐশ্বরিয়া




গত বছরের নভেম্বরে পরিবার ভেসেছিল আনন্দে৷ বছর না ঘুরতেই বচ্চন পরিবার আবার পেয়েছে আনন্দের উপলক্ষ্য৷ জাতিসংঘের শুভেচ্ছা দূত হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন৷

জাতিসংঘের এইডস এজেন্সি তাঁদের শুভেচ্ছা দূত হিসেবে এবার বেছে নিয়েছে বলিউড সুপারস্টার ঐশ্বরিয়াকে৷ কোটি ভক্তের স্বপ্নের রানির কাজ হবে সারা বিশ্বে বিশেষত শিশুদের মাঝে এইচআইভি'র বিস্তার রোধে সচেতনতা বাড়ানো৷ এমন কাজে বলিউড তারকাদের বেছে নেয়া অবশ্য নতুন কিছু নয়৷ তবে এমন সেবামূলক কাজ তো সবসময়ই আত্মাকে আনন্দও জোগায়৷ গত বছরের নভেম্বরেই মা হয়েছেন ঐশ্বরিয়া৷ তাই জাতিসংঘ তাঁকে শুভেচ্ছা দূত করছে এ খবরে একটু বেশিই খুশি তিনি৷

মা হয়েছেন, এখন মা হিসেবে পৃথিবীর কোটি কোটি সন্তানের জন্য কিছু করতে পারবেন এই ভাবনাটিই বাড়তি প্রেরণা জোগাচ্ছে ঐশ্বরিয়াকে৷ শুভেচ্ছা দূত হবার খবরের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সে কথাই জানালেন তিনি, ‘‘এ দায়িত্ব পেয়ে আমি খুব খুশি৷ নারী এবং শিশুদের স্বাস্থ্য নিয়ে কাজ করার ভাবনা অনেকদিন ধরেই আমার মাথায় খুরপাক খাচ্ছিল৷ একজন নতুন মা হিসেবে আমি তো এখন বিষয়টির সঙ্গে খুব একাত্মতা অনুভব করছি৷ প্রতিটি মায়ের যে সন্তানের জন্য আনন্দ, তার জন্য দুশ্চিন্তা - এগুলো এখন আগের চেয়ে অনেক বেশি বুঝি৷ কোনো শিশু যেন এইচআইভি নিয়ে না জন্মায় এটা মন থেকে চাই আমি, প্রার্থনাও করি৷''

বোঝাই যাচ্ছে অনেক ছবির সুপারহিট নায়িকা ঐশ্বরিয়া শিশুদের জন্য আত্মনিবেদন করতে মানসিকভাবে বেশ প্রস্তুত৷ অবশ্য আন্তর্জাতিক পর্যায়ে সেবামূলক কাজে ঐশ্বরিয়াই যে প্রথম বলিউড অভিনেত্রী তা কিন্তু নয়৷ এর আগে প্রীতি জিনতাও হয়েছেন জাতিসংঘের এইডস বিষয়ক বিশেষ দূত৷ এছাড়া লারা দত্ত (ইউএনএফপিএ), শাবানা আজমি এবং মনীষা কৈরালাকেও (ইউনিসেফ) সেবামূলক কাজে চষে বেড়াতে দেখা গেছে সারা বিশ্ব৷ অভিষেক বচ্চনের স্ত্রী ও ‘বিগ বি‘ অমিতাভ বচ্চনের পুত্রবধুও এবার নাম লেখালেন সেই তালিকায়৷

এসিবি/ডিজি (এএফপি)




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

কান উৎসবে ঐশ্বরিয়া






ফটো গ্যালারি দেখুন

ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন গত এক দশকের বেশি সময় ধরে নিয়মিত কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন৷ এবার ছিল কানে তাঁর ১৩ম উপস্থিতি৷



গত কয়েক বছর ধরেই কানে নিয়মিত অংশ নিচ্ছেন ঐশ্বরিয়া৷ প্রতিবছরই তাঁর পোশাকে থাকে ভিন্নতা৷ চলতি বছর সোনালী রংয়ের পোশাকে কানের লাল গালিচায় হেঁটেছন বিশ্বসুন্দরী, যা জয় করেছে অনেকের হৃদয় ৷



কানের ৬৬তম আয়োজনে ঐশ্বরিয়া৷ ‘বিহাইন্ড দ্য ক্যান্ডেলাবরা’ ছবির প্রদর্শনী উপলক্ষ্যে গত বছর বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র উৎসবে হাজির হন তিনি৷



‘কসমোপোলিস’ ছবির প্রদর্শনীকে কেন্দ্র করে সেবছর কানে উপস্থিত ছিলেন ঐশ্বরিয়া৷সেবছর স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে কানে হাজির হন ঐশ্বরিয়া রাই বচ্চন ৷



বচ্চন পরিবারের বউয়ের ভক্ত এবং সমালোচকরা মনে করেন, ঐশ্বরিয়ার চেহারায় এক ধরনের সরলতা আছে৷ আর এই সরলতা তাঁকে করে তুলেছে আরো বেশি আকর্ষণীয় ৷



কালো ঐশ্বরিয়ার প্রিয় রং৷ ২০০৫ সালে কানে বিদেশি ডিজাইনারের তৈরি তাঁর কালো পোশাক সাড়া জাগিয়েছিল৷ বিশেষ করে ফটোগ্রাফাররা ঐশ্বরিয়ার ছবি তুলেছেন অনেক আগ্রহ নিয়ে ৷



ভারতীয় ডিজাইনার নিতা লাললার তৈরি পোশাক পরে ২০০৪ সালে কানের লাল গালিচায় হেঁটেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ৷ সেই পোশাকের সমালোচনা করেছেন অনেকে৷ তাসত্ত্বেও ঐশ্বরিয়ার প্রিয় ডিজাইনারের তালিকা থেকে বাদ পড়েননি নিতা৷ তবে পরবর্তীতে অ্যাশের জন্য পোশাক ডিজাইনের ক্ষেত্রে সতর্ক হন তিনি৷



২০০৩ সালে কানে ‘জুরি’ হিসেবে অংশ নেন ঐশ্বরিয়া৷ তবে তিনি ব্যক্তিগতভাবে সেবছর কান সফর নিয়ে বিশেষ সন্তুষ্ট ছিলেন না৷ যদিও প্রথম কোন ভারতীয় অভিনেত্রীর জুরিমণ্ডলীতে সুযোগ পাওয়ার খবর সাড়া জাগিয়েছিল৷ অনেকের নজর ছিল ঐশ্বরিয়ার দিকে ৷







Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.